"ভূমি সেবা অটোমেশন প্রকল্প"-এর মাঠ পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন
ভূমি অটোমেশন প্রকল্প হলো বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ যা ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও ডিজিটালাইজ করার লক্ষ্যে কাজ করে। এর মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজলভ্য করা, ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা। আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) কারিগরী সহায়তায় পরিচালিত "ভূমি সেবা অটোমেশন প্রকল্প"-এর মাঠ পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সভায় জেলার বিভিন্ন ভূমি অফিস এবং রাজস্ব শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রকল্পের বাস্তবায়ন চ্যালেঞ্জ, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও ফলপ্রসূ আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি
চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা
সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা