ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ কোতোয়ালি থানার অভিযানে চোরাই মালসহ গ্রেফতার ৩


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮-৯-২০২১ বিকাল ৬:০

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ সোমবার (২৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে চিহ্নিত ৩ চোরকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১টি এলজি কোম্পানির ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি আসুস কোম্পানির ল্যাপটপ ও একটি হাতঘড়ি উদ্ধার করে পুলিশ। নগরীর বাঘমারা মেডিকেল গেট, কৃষ্টপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, সংঘবদ্ধ চোরেরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন বাসাবাড়িতে কৌশলে প্রবেশ করে টিভি, ল্যাপটপ, স্বর্ণালংকার, হাতঘড়ি ও মোবাইল চুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে সোমবার নগরীর বাঘমারা মেডিকেল গেট ও কৃষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ৩ চোরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চোরাই এলইডি টিভি, ল্যাপটপ ও হাতঘড়ি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আকুয়া গরুর খোয়ারের সুমন মিয়া, আর কে মিশন রোডের সুমন ড্রাইভার ও আকুয়া চুকাইতলার মো. কাওছার। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান