ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের সূচনা পর্বের আয়োজন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ১:৪৭

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও হিল ফ্লাওয়ারের চলমান কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে "প্রকল্পের ইনসেপসন সভা (সূচনা পর্ব)" উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, হিল ফ্লাওয়ারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের মূল বক্তব্য তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রুহুল আমিন বলেন, ভালো করুক অথবা মন্দ করুক বেসরকারি এনজিও সংস্থা গুলোর প্রতি মানুষের একটা নেতিবাচক ধারণা রয়েছে। তবে আমার কাছে ভালো লেগেছে উক্ত প্রকল্পের আয়োজকরা তাদের বাজেট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিয়েছে। বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় মা বোনদের বিভিন্ন রোগের চিকিৎসায় এই প্রকল্প থেকে সহায়তা করা হচ্ছে জেনে আমি অনেক আনন্দিত। তিনি আরো বলেন, এই প্রকল্পের চিকিৎসা সম্পর্কে যদি ইউনিয়ন পর্যায়ে সচেতনতা সভা করা হয় তাহলে প্রান্তিক জনগণ এই প্রকল্প সম্পর্কে তাদের ভালো ধারণা সৃষ্টি হবে এবং এই থেকে সুবিধা নিতে অনেকে আগ্রহী হয়ে উঠবে। এতে প্রকল্পের গ্রহনযোগ্যতা ও স্বচ্চতা আরো বৃদ্ধি পাবে। 

এদিকে সভাপতির বক্তব্যে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বলেন, ১৯০৭ সালে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে অত্র অঞ্চল সহ বিভিন্ন দুর্গম পাহাড়ী অঞ্চলে স্থানীয় গরীব অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এলাকার জনগণ চাই বলেই আমরা স্থানীয় বাসিন্দা ছাড়াও দুর্গম অঞ্চলেও গিয়ে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। আগামীতেও আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত

ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

কর্মস্থলে অনুপস্থিত থেকে হাবিবউল্লাহ প্রেসক্লাব বাণিজ্য, তদন্তের দাবী

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা