প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে জাককানইবি ছাত্রলীগের আনন্দ র্যালি
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে এসে নেতাকর্মীরা সমবেত হন।
সমাবেশে জাককানইবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, স্বাধীনতাবিরোধী চক্র এখনো সজাগ। আমাদের সর্তক থাকতে হবে যাতে বাংলাদেশের এই উন্নয়নের ধারাবাহিকতা ষড়যন্ত্রকারীরা বিনষ্ট করতে না পারে। এদের বীজ অঙ্কুরিত হওয়ার পূর্বে মূলোৎপাটন করতে হবে।
জাককানইবি ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সকল অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, যাতে একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাদেশকে সারাবিশ্বের দরবারে রোল মডেল হিসেবে দাঁড় কারিয়ছেন যিনি, তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
সবশেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রজাতির ৭৫টি বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত