জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে: চাঁদপুরের নবাগত এসপি
চাঁদপুর পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান বলেছেন, উদ্দেশ্য একটাই আমরা সমস্যার সমাধান করা। আমরা তা করবো। জেলায় অবশ্যই দৃশ্যমান পরিবর্তন হবে। শহরকে সিসিটিভি এর আওতায় নিয়ে আসা হবে অতিসত্বর।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মিট দা প্রেস অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবাগত এসপি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ডাকাতির থেকে চুরি ঘটনা উদঘাটন করা অনেক কঠিন কাজ। তবে যেসব ঘটনা ঘটছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসপি বলেন, আমি কোন কাজে বিরক্তবোধ করবো না। তবে কোন তথ্য দেয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দিবেন। দ্রুত রেসপন্স কিভাবে করা যায়, সেজন্যে প্রতিটি থানার সামনে আমাদের নাম্বার লিখিত বোর্ড থাকবে। তাৎক্ষণিক পুলিশ সেবা পৌঁছে দিতে আমরা যথাযথ কাজ করবো।
পুলিশ সুপার বলেন, জনগণ সহযোগিতা করলে পুলিশের কাজ করতে সহজ হবে। আমাদের কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে চলা। জনগণই হচ্ছে পুলিশের আসল শক্তি। যেসব বিষয় আসছে সেসব বিষয়ে আমরা কাজ করবো। চাঁদপুর মানুষকে শান্তিতে রাখতে আপনাদের পরামর্শ কাজে লাগবে। আপনাদের যেকোন ডাকে আমরা সাড়া দিবো।
এসপি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে যা যা করা দরকার তা করবো। ইনশাআল্লাহ আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন দেখবো। আপনারা এসে বুজিয়েছেন যে আপনারা আমার।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া নুর, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬