ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
চাঁদপুরের মতলব উত্তরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছেংগারচর বাজারে সেনা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।
তিনি বলেন, সেনাবাহিনীর সহায়তায় ছেংগারচর বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি করা এবং সংরক্ষণ করার অপরাধে নিউ কাটাবন চাইনিজ রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা, একই অপরাধে সুগন্ধা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে প্রাইম ফুডস এন্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা, একই অপরাধে আল আমিন বেকারি মালিককে ২০ হাজার টাকা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সিঙ্গাপুর কসমেটিকস মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬