ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্য ক্যাম্পেইন


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৪:১৯

‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই স্লোগানে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।  দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পেইন চলবে বলে জানা গেছে।
রবিবার (৩০ শে নভেম্বর) সকাল ১১ টায় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের আয়োজনে এবং বন্দরে নিয়োজিত মেডিকেল অফিসার ডা. ফাহমিদা এশা’র পরিচালনায় শ্রমিকদের এ স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্ভোধন করেন বেনাপোল বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। স্থলবন্দরের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারী সহ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা। 
বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, বেনাপোল স্থল বন্দরের কর্মরত সাধারণ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিত তাদের স্বাস্থ্য সেবা প্রাথমিক স্বাস্থ্য তথ্য সংগ্রহের জন্য আমরা আজ  এই স্বাস্থ্য ক্যাম্পেইন করেছি। আপনারা জানেন তারুণ্যের উৎসব-২০২৫ এর ধারাবাহিকতায় স্থলবন্দরের শ্রমিকদের ফ্রি স্বাস্থ্য ক্যাম্পেইনে আমরা ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নির্ণয় করছি,প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য কিছু ঔষধ দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্য সচেতনা মূলক লিফলেট বিতরণ করছি। একই সাথে বন্দরে কর্মরত সকল পর্যায়ের ব্যাক্তিকে সচেতন করছি কিভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা যায়। 
 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন