সিংগাইরে চাঞ্চল্যকর শারফিন মোল্লা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লা পাড়া গ্রামের শারফিন মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নিহত শারফিন মোল্লার নিজ গ্রাম ফোর্ডনগর মোল্লা পাড়ার তিন শতাধিক বাসিন্দা ও তার স্বজনরা।
নিহত শারফিন মোল্লার বাড়ি থেকে খুনীদের গ্রেফতার ও ফাসিঁর দাবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টা ব্যাপী মানববন্ধন খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তোলে ধরার পরে বিক্ষোভে পরিণত হয়।
স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর গফুর মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হত্যাকাণ্ডের শিকার শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন, ভাতিজা সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, স্বজন, আয়ুব মোল্লা, সিরাজুল ইসলাম ও মহর মোল্লা প্রমূখ।
দাবি করে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে মামলার আসামীরা গ্রেফতার হচ্ছেনা। এতে নিহতের পরিবার ও স্বজনসহ গ্রামবাসী উদ্বিগ্ন। পুলিশ প্রশাসনের প্রতি আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার সকল আসামীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন বক্তারা। সেই সঙ্গে মানববন্ধন থেকে দ্রুত বিচার প্রক্রীয়া সম্পন্ন করে আসামীদের ফাঁসির দাবি জানানো হয়।
উল্লেখ্য যে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২২ নভেম্বর শারফিন মোল্লাকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ২৩ নভেম্বর স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রউফুল মুন্সী ও নজরুল ইসলাম বাবুসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত শারফিন মোল্লার ছেলে মোশারফ হোসেন মোল্লা। হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও মামলার আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমতাবস্থায় আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী।
Aminur / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত