ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বৈদ্যুতিক মিটার ছাড়াই বিদ্যুৎ সংযোগ চলছে ১৮মাস ধরে, মূল হোতা রিডার হারুন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ১:৪৬

চট্টগ্রামের সাতকানিয়া পিডিবি (বিক্রয় ও বিতরণ কেন্দ্রের) আবাসিক প্রকৌশলী সৌভন ভৌমিক থেকে শুরু করে সাতকানিয়ার প্রিপেইড মিটার প্রকল্পের ইনচার্জ রঞ্জু আহমেদের বিরুদ্ধে অহরহ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা 'সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদ'র অনলাইনে এবং জাতীয় দৈনিক 'সকালের সময়' পত্রিকায় একাধিক দুর্নীতির খবর প্রকাশের পর সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অফিসটির অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নেন। তবে এর ভেতর সাতকানিয়া কেরানী হাটে অবস্থিত বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ ভাবে দখল করে বসে থাকা হকারদের কোনো ধরনের মিটার ছাড়াই দীর্ঘ দেড় বছর ধরে অবৈধ সংযোগ দিয়ে ব্যবহৃত মিটারের রিডিং ছাড়াই অন্তত ৩০টি দোকানে সংযোগ প্রদান করেন। এবং হকারদের পশ্চিম পাশে কাজী অফিস সংলগ্ন মার্কেটে হকার ছাড়াও বিভিন্ন অফিস ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং পাকা দোকানে ব্যবহৃত ১৮মাস ধরে একটি মিটারের মাসিক কার্যক্রম দেখা বন্ধ হলেও বন্ধ হয়নি ওই মার্কেট এবং হকারদের দেওয়া বিদ্যুৎ সংযোগ। এখন জনমনে প্রশ্ন ওঠেছে, যে মিটারের রিডিং ১৮মাস ধরেই বন্ধ রয়েছে, তাহলে সেই মিটারের অধীনে অন্তত ছোট বড় ৫০টি দোকান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যে বিদ্যুৎ খরচ হয় তার হিসাব কিভাবে করে সাতকানিয়া পিডিবি বিক্রয় ও বিতরণ কেন্দ্র? এবং সরকারি বেতনভোগী মিটার রিডার হারুনুর রশীদ তাহলে প্রতিমাসে বন্ধ মিটারের রিডিং দেখেন কিভাবে? অনুসন্ধানে জানা গেছে, ১৮মাস ধরে ব্যবহৃত বিদ্যুৎ হিসাব ছাড়াই কেরানীহাটে দায়িত্বরত রিডার হারুনুর রশীদ আনুমানিক হিসাব করে প্রতিমাসে গড়পড়তা মাত্র ১৫শত ইউনিট হিসাব করেন মাত্র। প্রকৃত পক্ষে হকারসহ ৫০টি দোকানে ইউনিট আসবে অন্তত ৮হাজারের কাছাকাছি। শুধু তাই নয় অনুসন্ধানে আরো ওঠে এসেছে, মূলত ওসব প্রতিষ্ঠানে দরকার থ্রীফেজ একটি মিটার, ওটা না লাগিয়ে পূর্বের সচল থাকা মিটারটাকেই অসাধু চক্রের সাথে মিলে স্বয়ং মিটার রিডার হারুনুর রশীদ বন্ধ করে দিয়ে- কম খরচ হোক কিংবা বেশ খরচ হোক প্রতিমাসে গড়পড়তা ১৫০০ ইউনিটের বিল করেন বলে নিজেই স্বীকার করেছেন সাতকানিয়া পিডিবির মিটার রিডার হারুনুর রশীদ। এই বিষয়ে সাতকানিয়া পিডিবির মিটার রিডার অভিযুক্ত দুর্নীতির বরপুত্র হারুনুর রশীদকে কল করা হলে তিনি প্রতিবেদককে বলেন, ভাই ১৮মাস না সর্বোচ্চ এক বছর ধরেই হবে ব্যাপারটা। আসলেই ওই মিটারটি বন্ধ, তবে ওই মিটার থেকেই যে অন্তত ৫০টি দোকানে সংযোগ দেয়া হয় সেটা আমি জানতাম না। তিনি বিষয়টা অকপটে স্বীকার করে প্রতিবেদককে আরো বলেন, আসলে আমরা এক বছর ধরে মিটারের রিডার দেখে বিল করিনি কখনোই। যেহেতু মিটারটি বন্ধ দীর্ঘদিন ধরে, তবে কম হোক কিংবা তারা ৬হাজার ইউনিট খরচ করলেও আমরা আন্দাজের উপর ভিত্তি করে ১৫০০ ইউনিট করে প্রতিমাসে বিল করেছি ঘটনা সত্য- যা প্রকৃত পক্ষে অন্যায়, তবে এটাও সত্য যে ওখানে দরকার একটি থ্রীফেজ মিটার। আমরা দ্রুত কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদেরকে সচল একটি কার্ড মিটার দিবো, এবং এটা লেখালেখি হওয়াতে আজকেই আমরা নোটিশ দিবো তারা অন্য আরেকটা মিটার নেয়ার জন্য। আগের ১৮মাসের ব্যবহৃত প্রকৃত রিডিং বিলের কি অবস্থা হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি আবাসিক প্রকৌশলী সৌভন ভৌমিকের সাথে আলাপ করতে বলেন। এবং এরকম ভুল আর হবেনা বলেও তিনি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এদিকে জানা গেছে, আবাসিক প্রকৌশলী সৌভন ভৌমিক এই হারুনুর রশীদকে কাজে লাগিয়ে সাতকানিয়ার অন্তত শতাধিক জায়গায় এরকম সচল মিটার বন্ধ করে দিয়ে আনুমানিক গড়পড়তা হিসেবে বিল করেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন। এদিকে সারা সাতকানিয়ায় বিশেষ বিশেষ জায়গায় আবাসিক প্রকৌশলীর হয়ে এই হারুনুর রশীদ খুব সুক্ষভাবে এই কাজ করেন বলে সাতকানিয়া পিডিবি (বিক্রয় ও বিতরণ কেন্দ্র) এর অফিস সূত্রে জানা গেছে। হারুনুর রশীদের হাত ধরে দীর্ঘ ১৮মাস ধরে কেরানী হাটের মতো এলাকায় প্রকাশ্যে দিবালোকে এমন দুর্নীতির বিষয়ে জানার জন্য আবাসিক প্রকৌশলী সৌভন ভৌমিককে কল করা হলে তিনি কল ধরেননি। কল না ধরার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অফিস সংশ্লিষ্ট একজন বলেন হারুনুর রশীদ একা দুর্নীতি করে পার পাবেনা তাই নির্দিষ্ট পরিমাণ একটি ভাগ প্রকৌশলী সাহেবকে দেয় তাই তিনি কল ধরবেননা।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন