ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাভা‌রে নার্স ও মিডওয়াইফদের ৮ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ১:৫০

নার্সিং ও মিডওয়াইফারি পেশার কাঠামোগত উন্নয়ন, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে কমপ্লিট শাটডাউন  কর্মসূচি পালন করেছেন সাভারের নার্স ও মিডওয়াইফরা।

মঙ্গলবার (২ ডি‌সেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ  সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা–উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ সড়কে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।


বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে আয়োজিত এই আন্দোলনে সারাদেশের নার্স ও মিডওয়াইফরা অংশ নেন। কর্মসূচির কারণে জরুরি সেবা ছাড়া অধিকাংশ নিয়মিত কার্যক্রম বন্ধ থাকে। এতে দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবাপ্রাপ্ত জনগণ কিছুটা দুর্ভোগে পড়লেও আন্দোলনকারীরা দাবি করেন—নার্সিং ও মিডওয়াইফারি ব্যবস্থায় টেকসই সংস্কার না হলে জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।

নার্স-মিডওয়াইফ সমাজের উপস্থাপিত প্রধান দাবিগুলো হলো—

১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার প‌্যাথ অবিলম্বে অনুমোদন ও বাস্তবায়ন।
৩. নার্সদের উচ্চতর পদ (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষ পদোন্নতি এবং সুপারনিউমেরারি পদোন্নতি প্রদান।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে অন্যান্য অধিদপ্তরের মতো ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।
৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দেওয়া এবং সকল গ্র্যাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য পেশাগত বিসিএস চালু।
৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভূয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।
৭. নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা নিশ্চিত করা এবং জোরপূর্বক পরিবর্তিত নার্সিং ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃষ্টি ও পর্যাপ্ত নিয়োগ প্রদান।

আন্দোলনরত নার্স ও মিডওয়াইফরা জানান, কাঠামোগত পদোন্নতির অভাব, বেতন-গ্রেডের বৈষম্য, ক্যারিয়ার প‌্যাথ না থাকা এবং অধিদপ্তরের স্বাধীনতায় হস্তক্ষেপসহ নানা সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তারা পেশাগতভাবে বঞ্চিত হয়ে আসছেন। তাদের মতে, এসব সমস্যা সমাধান হলে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার মান আরও উন্নত হবে এবং সেবাপ্রার্থী জনগণ উপকৃত হবেন।
অন্যদিকে, সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার এই স্থবিরতায় কিছুটা ভোগান্তিতে পড়লেও তারা মনে করেন—নার্স ও মিডওয়াইফরা দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত।

কর্মসূচি শেষে সংগঠনের নেতারা জানান—দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা