ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪ মাসে ১৮ হাজার মেট্রিক টন চাল আমদানি


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:৩৩

যশোরের বেনাপোল বন্দর দিয়ে সরকার ঘোষিত চাল আমদানির সময়সীমা শেষ। আমদানি পারমিট (আই-পি)-তে ভারত থেকে বাংলাদেশে এসেছে ১৮ হাজার ১২ মেঃ টন চাল। গত চার মাসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৫৫ কার্যদিবসে বেনাপোল বন্দরে প্রবেশ করে ১৫৫টি চালের চালান। গত ৩০ নভেম্বর ছিল চাল আমদানির শেষ সময়।
বন্দর সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ধারাবাহিকভাবে ২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ দিনে প্রায় ১৫৫টি চালানের বিপরীতে ৫৮০টি ট্রাকে করে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। অর্থাৎ আগস্ট মাসে ১২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে ৫ হাজার ৪৩৫ মেট্রিক টন, অক্টোবর মাসে ৫ হাজার ১৮৮ মেট্রিক টন এবং নভেম্বরে  ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, চলতি বছরের খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির জন্য বরাদ্দপত্র ইস্যু করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য চিঠি পাঠায়। বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে আমদানিকারকদের ‘ইমপোর্ট পারমিট’ বা আমদানি অনুমতিপত্র জারি করে যার মেয়াদ ৩০ নভেম্বর শেষ হয়েছে। 
বেনাপোল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন জানান, দেশের চালের বাজারে স্থিতিশীল রাখতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২১ আগস্ট থেকে চাল আমদানি শুরু হয়। ভারত থেকে চাল আমদানির সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। গত ৪ মাসে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়েছে। আমদানি হওয়া চালের চালান বেনাপোল বন্দর থেকে দ্রুত খালাস নিয়েছে আমদানিকারকরা। 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি