মাগুরায় গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করে মাগুরা শ্রীপুরের হিন্দু সম্প্রদায়।
মঙ্গলবার সন্ধ্যায় ২নং আমলসার ইউনিয়ন রাকসাকান্দী চতুশপল্লি সনাতন ধর্ম মন্দিরের সভাপতি, শ্রী যুক্ত বাবু কান্তি ভূষণ মন্ডল ও স্হানীয় সনাতনী বিএনপি নেতা-নেত্রীদের আয়োজনে রাকসাকান্দী চতুশপল্লি সনাতন কেন্দ্রীয় মন্দিরে গীতা পাঠ ও প্রার্থনা করা হয়।
গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠানে নারীরা প্রদীপ জ্বেলে প্রার্থনায় অংশ গ্রহণ করেন।রাকসাকান্দী চতুশপল্লি সনাতন কেন্দ্রীয় মন্দিরে ফুল, ধূপ,প্রসাদ, শঙ্খধ্বনি ও গীতার মন্ত্রোচ্চারনে মুখরিত হয়ে উঠে।
সনাতন ধর্ম মন্দিরের সভাপতি,
শ্রী যুক্ত বাবু কান্তি ভূষণ মন্ডল বলেন“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করছি, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানবিক মূল্যবোধ থেকেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বাবু রবীন্দ্রনাথ সরকার জানান, হিন্দু – মুসলমান হিসেবে আলাদা ধর্ম হতে পারে। মানবতায় কোন বিভেদ নেই। তাই আমলসার রাকসাকান্দী সহ আশে পাশের গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় গীতা পাঠের আয়োজন করেছে।
তপন কুমাড় বলেন, গীতা পাঠ ও প্রার্থনা শুধু ধর্মীয় আচার নয়, গীতা পাঠ আত্মশুদ্ধির পথ। তাই আমরা আজ খালেদা জিয়ার সুস্হতা কামনায় একসাথে প্রার্থনা করেছি।
অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। রাকসাকান্দী গ্রামের হিন্দু সম্প্রদায়ের উদ্যেগে গীতা পাঠ কোন রাজনৈতিক প্রার্থনা নয়। বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় এক সাথে সমসুরে প্রার্থনা করা হয়।
রাকসাকান্দী গ্রামের মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে গীতা পাঠ ও প্রার্থনা করে অনন্য বার্তা দিয়েছে। ধর্ম ও মতবিরোধের উর্ধ্বে মানুষের কল্যান কামনা করা। গীতা পাঠ, প্রার্থনা করার আয়োজন শুধু ধর্মীয় রীতি নয়, এটি মানবতার একটি বিশুদ্ধ মনের প্রকাশ। খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা রাকসাকান্দী গ্রামের সনাতন ধর্মের মানুষের উদ্যেগ বাংলাদেশের সামাজিক সংস্কৃতির কথা মনে করে দেয়। রাজনৈতিক বিভাজনের উর্ধ্বে মানবিক বিবেচনায় সবাই খালেদা জিয়ার দ্রুত সুস্হতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন