শার্শায় পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মীদের অবস্থান কর্মসূচি
যশোরের শার্শায় সারাদেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে।
বুধবার (৩ডিসেম্বর) সকালে শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা,টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিযে আসছেন তারা। তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না।
তারা আরও জানান, দেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মীদের ২৬ বছর ধরে পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা বঞ্চিত রয়েছে। চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও নিয়োগবিধি নেই। বিদ্যমান বিধিও সংশোধন হয়নি। বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তারা। ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেও হয়নি সুরাহা। তাইতো মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছেন তারা। নিয়োগবিধি অতিদ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা এ সময় তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন এবং ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন