রাণীনগরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণ কর্মীরা। বুধবার সকাল ৯টা থেকে জেলার রাণীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতী পালন করায় পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তী পড়তে হয়েছে সেবাগ্রহীতাদের।এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রশান্ত চন্দ্র পাল, পরিবার কল্যান সহকারী শাহিনুর বানু, পরিবার কল্যাণ পরিদর্শিকা রেবা রানী সাহা প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এসময় পরিবার কল্যাণ কর্মীরা দাবি করে বলেন প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। যা অর্নৈতিক কোন দাবী না। এটা তাদের মৌলিক দাবী। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।মো: মেহেদী হাসান বলেন ইতোপূর্বে আমরা মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটা কোন অর্নৈতিক দাবী না। এটা আমাদের মৌলিক দাবী। আমাদের দাবি নিয়োগবিধি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে