রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলায় কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে বলেও জানা গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় জেলায় সার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে উমরাডাঙ্গী বাজারের ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় বাড়তে থাকে।
কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে আলু, গম, ভুট্টা ও সরিষার চাষে ব্যস্ত থাকলেও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মিলছে না। সার বিতরণের সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় অন্য পাঁচ কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন উপস্থিত কৃষকরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
বিশৃঙ্খলার এক পর্যায়ে আকতার হোসেন দুপুরের খাবারের জন্য স্থান ত্যাগ করলেও পরে বিতরণ পয়েন্টে ফেরার পর বিক্ষুব্ধ কৃষকরা তাকে মারধর করেন। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী তোজাম্মেল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম জানান, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং দাঁত ভেঙে গেছে। তার চিকিৎসা শেষে ভিকটিমের বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈল থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট