শেরপুরে বিএনপির এমপি প্রার্থী ডা: প্রিয়াঙ্কার শিশুদের মধ্যে চকলেট বিতরণ
শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহর থেকে গ্রামে গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বুধবার শেরপুর পৌরসৌভার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় উৎসুক জনতার পাশাপাশি স্থানীয় শিশুরা প্রিয়াঙ্কাকে দেখে দৌড়ে ছুটে আসে। সেইসাথে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেয় শিশুরা। এতে আনন্দিত হয়ে ডা. প্রিয়াঙ্কা উপস্থিত সকল শিশুকে কাছে টেনে নেন এবং তাদেরকে আদর করে শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। চকলেট পেয়ে শিশুরাও বেশ উচ্ছ্বসিত হয়।
গণসংযোগকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস