ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজউকের কোটি টাকার প্লট দখল ও হত্যার হুমকি: থানায় জিডি, তদন্তে পুলিশ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৫০

রাজধানী ঢাকার অভিজাত এলাকা উত্তরায় রাজউক কর্তৃক লিজকৃত একটি মূল্যবান প্লট জোরপূর্বক দখল এবং এর বৈধ লিজগ্রহীতাকে প্রাণনাশের হুমকির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ১৪ নম্বর সেক্টরের ২১/এ রোডের ২/এ নম্বর প্লটের (স্মারক নং: ২৫.৩৯,০০০,০০০,০০৩,২৫৮৭৯৫) বৈধ লিজগ্রহীতা  মমতাজ উদ্দিন (৫০) গত ৩০/১১/২০২৫ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ২৯২৯) দায়ের করেছেন।

প্লট দখলের নেপথ্যে আওয়ামী লীগ সন্ত্রাসী জিডিতে মমতাজ উদ্দিন অভিযোগ করেছেন, প্লটটি লিজ নেওয়ার পর থেকেই স্থানীয় প্রভাবশালী এবং আওয়ামী লীগ সন্ত্রাসী হিসাবে পরিচিত রেজাউল করিম মোল্লা রেজু (পিতা: সুলতান মোল্লা, সাং: আহালিয়া মোল্লাপাড়া) এবং তার সহযোগী মনির হোসেন প্লটটি জবরদখল করে ভোগ করছেন।

দখলদাররা মমতাজ উদ্দিনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। অভিযোগের সবচেয়ে গুরুতর দিকটি হলো, অভিযুক্তরা তাকে সরাসরি হুমকি দিয়ে বলেছে:

মাটির ৫০ ফুট নিচে খুরে নিয়ে যাবে তবুও জায়গা ছাড়বে না। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী,

ভুক্তভোগী মমতাজ উদ্দিন জানান, তিনি গত তিন মাস ধরে মৌখিকভাবে দখলদারদের জায়গা ছেড়ে দিতে অনুরোধ করেছেন। কিন্তু তারা তা কর্ণপাত না করে উল্টো দলবল নিয়ে তাকে অনেক খারাপ ভাষায় গালাগালি করেন।

সর্বশেষ গত ১৫/১১/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭.৩০ দিকে বিবাদীরা পুনরায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।

মমতাজ উদ্দিন তার জিডিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দখলদারদের এমন আগ্রাসী আচরণের কারণে তিনি এবং তার পরিবারবর্গ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার  রকিবুল ইসলাম জিডিটি প্রস্তুত করেন এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু জিডি সংক্রান্তে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।মামলাটির দায়িত্বে আছেন এসআই মহাসিন হাসান। প্লট দখলের মতো গুরুতর অপরাধ এবং প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা