ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করছে। এর অংশ হিসেবে আজ ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেন। এর আগে ঘোষিত ২৩৭ জনসহ মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।
নতুন তালিকায় ঢাকা ১৮ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এস এম জাহাঙ্গীর বিগত সরকারের সময়ে ৩০০টির বেশি রাজনৈতিক মামলার মুখে পড়েন। প্রতিকূলতা সত্ত্বেও দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে এই মনোনয়নে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,“দলের বিশ্বাস ও জনগণের সমর্থন নিয়ে আমি ঢাকা ১৮–এর মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।”
নেতাকর্মীরা মনে করছেন, তার জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে রাখবে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ