ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২৫ বিকাল ৫:৩১

উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে পুরানা পল্টনের পুস্পদাম রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এ কর্মসূচির প্রথম পর্বে সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা এবং পরে যোহর নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন এবং সভা পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু মোঃ আহসানুল হাবিব।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খাঁন নাসিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুমন ভূঁইয়া, সদস্য সচিব মোঃ বদরুল আলম সবুজ, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এবং সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ আলী।

বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, দেশের এই সংকটকালে তার সুস্থতা ও নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল