ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৫৩

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

দোয়া মাহফিলে বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মো: শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেলসহ যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা অংশগ্রহণ করেন।

এর আগে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন বলেন, সর্বস্তরের মানুষ রাজনৈতিক মত পার্থক্য ভুলে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেন। তিনি এ দেশের গর্বিত রাজনীতিবিদ। দেশের কল্যাণে তিনি বিগত সময়ে ৩ বারে প্রধানমন্ত্রী থেকে দেশবাসীর উন্নয়নে অনেক কাজ করেছেন। আমরা তাঁর দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করছি। আল্লাহপাক যেন তাকে সুস্থতা দান করেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত