গজারিয়ায় একিদিনে দুই অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। দুটি বসতঘর ও একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর পুড়ে ছাই। ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বুধবার সকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের হাইস্কুল সংলগ্ন বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাঘায়কান্দী গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ ঘটনায় কোন প্রাণহানির ঘটনানি। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ১০/১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক রেনু মিয়া ও সিরাজ প্রধান জানান, রান্নাঘরে থাকা একটি এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই টিনের চৌচালা ঘর জ্বলতে শুরু করে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একই দিনে দুপুর ২ টায় উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরপুর গ্রামের মোড় আশ্রয় প্রকল্প-২ এর একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায় বড় গ্রামের আলী আকবর এর ঘর এটি তিনি দীর্ঘ দিন যাবৎ এখানে থাকেন না। হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘরের মালিক আলী আকবর বলেন সে এই ঘরে থাকতেন না। খবর পেয়ে আমরা এসেছি, ঘরে রক্ষিত প্রায় এক লক্ষ টাকার মামলা পুড়ে গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, বাঘায়কান্দী এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। তিনি জানান, অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও ঘরের ফার্নিচার সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা এবং উদ্ধার হওয়া সম্পদের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। মিরপুর আশ্রয় প্রকল্প-২ এর একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগে স্থানীয়রা তাদের চেষ্টায় আগুন নিবিয়ে ফেলে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত