ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সমৃদ্ধি কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা নিতে ভিড় সাধারণ মানুষের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ২:৪৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জামাইবাজার দুর্গামন্দির প্রাঙ্গণে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পুষ্টিবিষয়ক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫)। সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে শতাধিক নারী, পুরুষ ও শিশুর সমাগমে এলাকাজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

দিনভর ক্যাম্পে মেডিসিন, চর্মরোগ ও প্রসূতি স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। চিকিৎসাসেবায় দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শেখ মো. এরশাদ (মেডিসিন) ও ডা. ফাতেমা তুজ জোহরা (গাইনী)। বিশেষ করে সুবিধাবঞ্চিত নারী ও প্রবীণ ব্যক্তিরা এ ক্যাম্প থেকে সবচেয়ে বেশি উপকৃত হন।

মেডিকেল ক্যাম্পটি আয়োজন করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), আর সার্বিক সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আয়োজকদের মতে, গ্রামীণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবায় প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, দূরের হাসপাতালে যেতে সময় ও ব্যয় উভয়ই কষ্টসাধ্য হওয়ায় এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। নিয়মিত এমন ক্যাম্প আয়োজন করা গেলে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আসবে বলে মনে করেন তারা।

সমৃদ্ধি কর্মসূচির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা আছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেয়া এই উদ্যোগ স্থানীয় জনগণের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস