ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

তৃতীয় দিনের মত রামেক টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধ দিবস কর্মবিরতি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৩:৩৬

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।

কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চার ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বিশেষ করে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগত সেবাপ্রার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দেয়।

আন্দোলনকারীরা জানান, পদ সৃষ্টি হওয়ার পর থেকেই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য কোনো পদোন্নতির সুযোগ রাখা হয়নি। বহুবার আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। তাদের দাবি—সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বিষয়টি উপস্থাপিত হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে দাবি বাস্তবায়ন স্থবির হয়ে আছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি না মানলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এ দাবির প্রতি সংহতি জানিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনেক কর্মীও আন্দোলনে অংশ নেন।

এর আগের দুই দিনও একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত