ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি নির্দেশনা অমান্য করে রাণীশংকৈলে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৪-১২-২০২৫ বিকাল ৫:২১

সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সরকারি প্রাথমিক শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের মেইন গেটের সামনে কর্মসূচিতে বক্তব্য দেন- ওই শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী, সেক্রেটারি আজিজার রহমান, সহ-শিক্ষক দিলারা বেগম, রহিমা বেগম, কামরুজ্জামান, সৈয়দা সাদরিন আফরোজ নিপা ও অপু প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে ১১তম গ্রেড বাস্তবায়ন, শতভাগ পদোন্নতি ও ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রদান- এ ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ইয়াকুব আলী তার বক্তব্যে বলেন- আমি এ সমিতির অভিভাবক হিসেবে আন্দোলনকে সমর্থন দিয়েছি, কোনো স্কুলে যেন ছাত্র-ছাত্রীদের পরীক্ষার বিঘ্ন না ঘটে এ ব্যাপারে সহকর্মীদের সতর্ক করেছি। স্কুলের পরীক্ষা যথারীতি চলমান আছে। আন্দোলনের সঙ্গে পরীক্ষার কিংবা পে-স্কেলের কোনো সম্পর্ক নেই বলেও তিনি বলেন। 

এছাড়াও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুন নবী পান্না বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ। তারা তাদের বক্তব্যে শিক্ষকদের দাবি ও আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাজিদা বেগম বলেন, ‘শিক্ষকদের এ আন্দোলনের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা