ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৮ জনের নামে থানায় মামলা


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৪-১২-২০২৫ রাত ১১:৪৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সার বিতরণ নিয়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকতারুল ইসলামকে মারধরের ঘটনায় আটজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাণীশংকৈল থানায় বাদি হয়ে এ মামলা করেন ভুক্তভোগী কৃষি কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম। 

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী বাজারে সার ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি তোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। সে সময় কয়েকজন কৃষকে ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে দেখে উপস্থিত অন্যান্য কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এমন পরিস্থিতি এড়াতে উপস্থিত উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম দুপুরের খাবারের জন্য স্থান ত্যাগ করেন। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানালে তিনি উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকতারুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে পৌঁছালে ক্ষুব্ধ লোকজন আকতারুল ইসলামের ওপর বেধড়ক হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম বলেন, আমার সহকর্মী আকতারুল ইসলামের অবস্থা খুবই আশঙ্কাজনক। চোখের সামনে একজন কর্মকর্তাকে মব সৃষ্টি করে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় আমি মর্মাহত। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। জেলা কৃষি অফিসও তিন সদস্যের তদন্ত কমিটি করেছে, তারা আগামি ২ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আরো জানান, এ মামলায় ৮ জন আসামি ছাড়াও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার তদন্ত চলছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা