উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন ওসি
নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হানকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সম্প্রতি সারা দেশের থানার ওসিদের বদলি করা হয়। সেই বদলীর আওতায় রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার সন্তান আব্দুল হাফিজ মো: রায়হানকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।বিদায়ী ওসি আব্দুল হাফিজ মো: রায়হান বলেন রাণীনগর থানায় দশ মাস দায়িত্ব পালন করার সময় তিনি উপজেলা প্রশাসন, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রত্যন্ত অঞ্চলের সঠিক তথ্য দিয়ে সাংবাদিক ভাইয়েরা যে সহযোগিতা করেছেন তা ভুলবার নয়। আশা রাখি উপজেলার সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আগামীতেও এই ধরণের সহযোগিতা তারা অব্যাহত রাখবেন। এছাড়া চলার পথে সকল ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীর পথচলার জন্য উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে