ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নতুন ভোটারদের অংশগ্রহণে চাঁদপুরে নির্বাচনী অলিম্পিয়াড


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:২৫

গণতন্ত্র শাক্তিশালীকরণ’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে শতাধিক নতুন ভোটারের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলনু উড়িয়ে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া।

তিনি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি, গণতন্ত্রের মূলবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার সুযোগ হয়েছে। সুজনের সহযোগিতায় এই আয়োজন অবশ্যই অংশগ্রহণকারীদের আরো অনেক সমৃদ্ধ করবে এবং সচেতন নাগরিক তৈরী হবে।

পরে কলেজের অডিটোরিয়ামে ৫০টি এমসিকিউ পদ্ধতির প্রশ্নের মাধ্যমে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরীক্ষায় অংশগ্রহনকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্য থেকে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী ৩জন জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

অলিম্পিয়াডের আয়োজনে ছিলো দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং সার্বিক সহযোগিতায় ছিলো সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটি।

পরীক্ষা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের হাতে সনদপত্র তুলেদেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়ক নাছির উদ্দিন।

সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা, শিক্ষক ওমর ফারুক, সংগঠক সালাউদ্দিন, কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক আলম পলাশ, জাকির হোসেন, শোভন আল-ইমরান, মোরশেদ আলম রোকন, মো. মাসুদ আলম, শরীফুল ইসলাম সহ সুজন জেলা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা