বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার: ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় ২ হাজার ১৪০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪২ বিজিবি পরিচালক অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার বিকেলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চাপসার বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৪৮ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর মাঠ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ২ হাজার ১৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এবং পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, চোরাচালান, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা