রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাজার বছরের ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় মাসব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি খাদিজা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, গণঅধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পাটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
এসময় অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, খলিলুর রহমান, সহ-সম্পাদক শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, নেকমরদ ইউনিয়ন বিএনপি সম্পাদক তানজু, মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলীসহ অন্য সদস্য, রাজনৈতিক-সামাজিক নেতা, ব্যবসায়ি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও মেলা কমিটির নেতা আবু বক্কর সিদ্দিক মানিক।
বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক নেকমরদ মেলার ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখার জন্য মেলা কমিটির প্রশংসা করেন ও তাদেরকে ধন্যবাদ জানান। এইসাথে তারা নিয়ম-শৃঙ্খলাপূর্ণ ও নির্মল আনন্দপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা