ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মহাপরিচালক


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ২:৮

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো: আবু জাফর। এসময় তিনি সেবার মানোন্নয়নে কঠোর নির্দেশনা প্রদান করেন।
আকস্মিক ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো: আবু জাফর।
এসময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপ‚র্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি হাসপাতালের ওয়ার্ডগুলো পরিদর্শন করে রোগীদের সাথেও কথা বলেন। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যসেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শনে আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারী মহাপরিচালক অধ্যাপক ডা. মো: আবু জাফর কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারি।
স্বাস্থ্যসেবার শীর্ষ কর্মকর্তাদের পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারী হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলো উপস্থাপন করলে দ্রæত তা সমাধান করার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন ও মতবিনিময় হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে এক নতুন দিগন্ত হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

Aminur / Aminur

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত