বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা
রাজশাহীর বাঘা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সেরাজুল হক। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে যোগদানের প্রথম দিনেই বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার নিজ দপ্তরে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান, যা নতুন ওসির প্রতি প্রশাসনের আন্তরিকতার একটি উজ্জ্বল নিদর্শন।
সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান মোঃ সেরাজুল হক ৩২তম আউটসাইড ক্যাডেট হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৮ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পাবনা জেলা পুলিশে কর্মজীবন শুরু করে বগুড়ার গাবতলী মডেল থানা, পাবনা, নওগাঁ ও গাইবান্ধার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন সুনাম ও দক্ষতার সঙ্গে।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে বাঘা থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি সেরাজুল হক বলেন, “বাঘাকে আইনশৃঙ্খলার দিক থেকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চাই। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় নিবেদিত থাকবে। এই কাজে জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি বাঘা উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন—
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আসাদুজ্জামান (আসাদ),
কৃষি কর্মকর্তা, বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মণ্ডল,
এসআই নাসির উদ্দিন তুহিন, আবুল কালাম, এনামুল, এবং থানার সকল অফিসার–স্টাফ। বাঘার আইনশৃঙ্খলা উন্নয়ন ও সেবামুখী পুলিশিংয়ের নতুন প্রত্যাশায় শুরু হলো ওসি সেরাজুল হকের দায়িত্বযাত্রা।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩