ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৯-১২-২০২৫ দুপুর ৪:৫২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ইউএনও খাদিজা বেগম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম। পরে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবর রহমান, কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ও আনারকলি বেগম, গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশীদ ও সোহরাব হোসেন, শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ ও মেহবুবা আকতার স্নিগ্ধা, স্কাউট লিডার ফেরদৌস আলম মানিক,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ। 
বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে সর্বাগ্রে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে  সকলকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রশান্ত বসাক।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা