চাঁদপুরে ৪ জন পেয়েছেন অদম্য নারী পুরস্কার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুরে মানববন্ধন, অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর জেলায় চার ক্যাটাগরিতে ৪জন নারী পেয়েছেন অদম্য পুরস্কার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, নারীরা হচ্ছে চাঁদের মতো। তারা নীরব থাকে, কিন্তু আলো ছড়ায়—জ্যোতি ছড়িয়ে সমাজকে আলোকিত করে। নারী থেকেই আমাদের শুরু-আমার সন্তান নারী, আমার সহধর্মিনী নারী, এমনকি যে গর্ভে আমি জন্মেছি তিনি একজন নারী।
তিনি আরও বলেন, চাঁদপুরের নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নেই। তারা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা উদ্যোগ ও প্রযুক্তি—সবক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছে। যে নারীরা সমাজের নানা বাধা, লজ্জা, উপহাস ও সংগ্রাম পেরিয়ে দাঁড়িয়েছে তারা সত্যিই অদম্য।
ডিসি উল্লেখ করেন, ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। অনলাইন বা বাস্তব-সবখানে নারীর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার- এস. এম. তানভীর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।
অদম্য নারী পুরস্কার প্রাপ্তরা হলেন,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তানজিনা হক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোমানা পাপড়ি, সফল জননী রাবেয়া আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী বিলকিস আক্তার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার