ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৯-১২-২০২৫ দুপুর ৪:৫৮

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, শিক্ষক রোস্তম আলী, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু, শিক্ষার্থী তানহা প্রমুখ। বক্তারা বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির বিকল্প নেই। দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে দুর্নীতিকে শিকড় থেকে উচ্ছেদ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যন্ত সবাইকে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহজ হবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম