সিংগাইরে ১৪৪ ধারা বিধি মানছেননা প্রতিপক্ষ হতে পারে সংঘর্ষ
মানিকগঞ্জের সিংগাইরে একখণ্ড জমিকে কেন্দ্র করে যেকোনো সময় বাঁধতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারায় মামলা দায়ের করলেও দখল নিতে সেখানে গোপনে রাতের আঁধারে ঘরবাড়ি তৈরি করার অভিযোগ করেছেন বাদী ইখলাস উদ্দিন। তিনি সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামের মৃত কলাই শেখের ছেলে। অপরদিকে বিবাদী শাহিদা আক্তার ইখলাস উদ্দিনের চাচাতো বোন।
ইখলাস উদ্দিন গংদের বিরুদ্ধে ১০৭ ধারা উল্লেখ করে পৃথক আরও দুটি পিটিশন মামলা দায়ের করেছেন শাহিদা আক্তার ও আনোয়ারা আক্তার শিউলী। শিউলী শাহিদাদের নিকট হতে জমি ক্রয় করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করতে গেলে এ নালিশি ভূমিতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন ইখলাস উদ্দিন।
জানা গেছে, গাজিন্দা মৌজার সিএস জরিপের ২৭ নম্বর খতিয়ানে ২৬৯ দাগে মালিক দখলদার সেখ জামাল। এসএ জরিপের ৪০ নম্বর খতিয়ানে ২৬৯ দাগে দখলদার বুঝানো না হলেও ইখলাস উদ্দিনের বাবা কলাই শেখের নামসহ অন্যান্য শরিকদের নাম বিদ্যমান। এদিকে সরেজমিনে গিয়ে শাহিদাকে না পেলে শাহিদার স্বামী ফরিদুর রহমান বলেন, এগুলো সব শরিকানা সম্পত্তি। নালিশি ২৬৯ দাগের ভূমি ইখলাস ভাইয়েরা কখনও খায়নি। স্থানীয়ভাবে মীমাংসার কথা বললে তিনি বলেন, এলাকায় অনেকবার বসা হয়েছে তারা কাউকে মানেননি। তাই এলাকায় নয় আদালতের রায়ের উপরই ভরসা। তবে বাড়ি নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
ইখলাস উদ্দিন বলেন, সেখ জামাল হলেন আমার দাদা। যার নামে উক্ত দাগ দখল বুঝানো। কিন্তু আমার বাবা কলাই সেখ ছিলেন একজন খ্যাতিমান সুফি সাধক। তিনি সম্পত্তির হিসেব নিয়ে থাকতেন না এবং চাষাবাদ ও ভোগদখল করতেন না। শুধুমাত্র বাড়ি তৈরির জায়গায় থাকতেন এবং অন্যান্য জমি চাচাতো ভাই ও শরিকরা চাষাবাদ করতেন। ওরা আবার দেখি রাতের আঁধারে আঁধারে একটু একটু করে বাড়ি নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে। তাই আমাদের জমি ফিরে পেতে আইনী লড়াইয়ে নেমেছি ইনশাহআল্লাহ সত্যের জয় হবে।
ইখলাস উদ্দিনের ভাতিজা শরিফুল ইসলাম বলেন, আমার দাদা মোট যেটুকু সম্পত্তির মালিক আমরা তা ভোগদখলে নাই। অন্যান্য শরিকরা বেশি খাচ্ছে। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা রাতের আঁধারে চুপি চুপি বাড়ি নির্মাণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, যেকোনো বেআইনি কাজ বন্ধে ও অপরাধীদের রুখতে পুলিশি তৎপরতা বিদ্যমান রয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত