ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মধুখালীতে নির্বাচনী ব্যানার–ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৫-১২-২০২৫ দুপুর ১২:২

 আগামি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ৪৮ ঘণ্টা সময়সীমা শেষে মধুখালী পৌরসভার বিভিন্ন এলাকায় সকল ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ মধুখালী উপজেলা পরিষদ গেট এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে পৌরসভা এলাকা শেষ করে পুরো উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।
 এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার সময়সীমা গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। এর মধ্যে অনেক প্রার্থী ও সমর্থক নিজ দায়িত্বে তাদের নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিয়েছেন। তবে যারা এখনো তা অপসারণ করেননি, তাদের সব ধরনের নির্বাচনী সামগ্রী আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে ফেলা হচ্ছে।
তিনি আরও বলেন, অপসারণের পর কেউ যদি নতুন করে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড স্থাপন করে নির্বাচনী প্রচারণা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  অভিযানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী পৌরসভার সচিব মোঃ রুহল আমিন, মোঃ রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এমএসএম / এমএসএম

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা