রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরীর সমাপনি
ক্যাম্প ফায়ারিং এর মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে ৭ম বারের মতো আয়োজিত পাঁচদিন ব্যাপী কাব-ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্কাউটস্ অফিস দীর্ঘ চারবছর পর এই ক্যাম্পুরীর আয়োজন করে।রবিবার সন্ধ্যায় ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ প্রামাণিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান ক্যাম্পুরীতে স্কাউটসে আগ্রহী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্কাউটস কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পুরীর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ সকাল, গুছিয়ে রাখি, আনন্দ মেলা, দৃপ্ত কদম, খেলবো মোরা, বন্ধু গড়ি, জানা অজানা, আমরাও পারি ও তাঁবু জলসার কর্মকান্ডগুলো হাতে কলমে শিখতে পারে। এছাড়া একজন শিক্ষার্থী নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে বিনির্মাণ করতে এমন ক্যাম্পুরীর কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে