বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাবের ব্যতিক্রম উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাবের স্টলে ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরন করা হয়।
এর আগে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি মধুখালী প্রেসক্লাবসহ মেলার সকল স্টল পরিদর্শন করেন। সে সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, মধুখালী দুর্নীতি দমন কমিশনের সভাপতি মুন্সি আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি শাহজাহান হেলাল, মতিয়ার রহমান, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক রাজিব হোসেন, সহ প্রচার সম্পাদক আবির হোসেন আবু, সাংবাদিক সহিদুল ইসলাম, পার্থ রায় প্রমূখ।
বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাব স্টলে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরনের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন এটি একটি ব্যতিক্রমী উদ্দ্যোগ। ছোট ছোট শিক্ষার্থীরা কলম দিয়ে তাদের উজ্জল ভবিষ্যৎের দিকে এগিয়ে যাবে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল