ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আনোয়ারায় ইছামতী খাল থেকে নিখোঁজ আবু সৈয়দের লাশ উদ্ধার


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ১:৪৭

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের টানা  নয় দিন পরে ইছামতী খাল থেকে আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎‎নিহত আবু সৈয়দ উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির মালেকুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানাধীন সদর এলাকার কেজি ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানান তার পরিবার।
‎‎বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার খাদ্যগুদামের পাশের ইছামতী খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দা মিলু আকতার।পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
‎‎লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বজনরা।পরে পরিবারের সদস্যরা লাশটি আবু সৈয়দের বলে শনাক্ত করেন।
‎‎নিহতের পুত্র হেলাল উদ্দিন জানান,গত ৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে আমার বাবা আনোয়ারা থানাধীন ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।পরে আমার মা ইসলাম খাতুন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বাবার লাশ খাল থেকে উদ্ধার হয়।বাবার পরনে লুঙ্গি ও গলার তাবিজ থেকে লাশ শনাক্ত করতে পেরেছি।
‎‎স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন,গত কয়েকদিন আগে তিনি (আবু ছৈয়দ) ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎‎এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে  প্রাথমিকভাবে এটি নিখোঁজ আবু সৈয়দের মরদেহ বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ