পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় রাণীনগরে গ্রাম্ আদালতের ভিডিওশো অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরের ছয়টি ইউনিয়নের জনসাধারণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বায়োস্কোপের মাধ্যমে নাটিকা প্রদর্শন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সচেতনামূলক এই কমিউনিটি ভিডিওশো প্রদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।ধারাবাহিক ভাবে উপজেলার একডালা, কালিগ্রাম, বড়গাছা, রাণীনগর, গোনা ও মিরাট ইউনিয়ন পরিষদে এই বায়োস্কোপের মাধ্যমে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত গোনা ইউনিয়নের ঘোষগ্রাম বাজারে আয়োজিত বায়োস্কোপের মাধ্যমে নাটিকা দেখার জন্য এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আদালতমুখী করাই এমন আয়োজনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে “নারীর ভরণ-পোষণ” বিষয়ে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নারীর অধিকার, পরিবারের দায়িত্বশীলতা ও স্থানীয় পর্যায়ে বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে আগত দর্শকরা জানতে পারেন।নাটিকা শেষে অংশ গ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। গ্রাম আদালতের সেবা, ভূমিকা ও প্রয়োগ নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। সঠিক উত্তরদাতাদের মাঝে তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপজেলা (গ্রাম আদালত) কোঅর্ডিনেটর যবনিকা রাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমন আয়োজনের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম ও সেবা প্রাপ্তি সম্পর্কে অনেক অজানা তর্থ জানতে এবং শিখতে পেরে আনেক উপকৃত বলে জানান অনুষ্ঠানে আগত দর্শকরা
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে