হার্ট টু হার্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চক্ষু ও অসংক্রামক রোগের সমন্বিত সেবার অগ্রগতি বিষয়ক বার্ষিক ফোরাম ২০২৫
স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে বাস্তবায়িত কোইকার অর্থায়নে চক্ষু ও অসংক্রামক রোগের সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার উপর বার্ষিক ফোরাম ও আলোচনা সভা এই সপ্তাহে ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়। স্বাস্হ্য অধিদপ্তরের প্রতিনীধি. সিভিল সার্জন অফিস, ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটাল এর একজন প্রতিনিধি জাতীয় চক্ষু সেবা নীতি এবং কমিউনিটি সেন্টার পরিচালনা সম্পর্কে সর্বশেষ তথ্য উপস্থাপন করেন। ফোরামে জনস্বাস্থ্য ও চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে দেশব্যাপী সমন্বিত পরিষেবা প্রদান জোরদার করার জন্য জোরালো প্রস্তাব প্রদান করা হয়। অনুষ্ঠানটি চারটি মূল লক্ষ্যের উপর আলোকপাত করা হয়। অংশগ্রহণকারী সংস্থাগুলি দ্বারা বাস্তবায়িত চক্ষু সেবা এবং ইন্টিগ্রেশন প্রোগ্রাম থেকে কেস স্টাডি
এবং প্রমাণ উপস্থাপন করা, বাংলাদেশের সমন্বিত চক্ষু ও অসংক্রামক রোগের চিকিৎসা একত্রিকরণ জোরদার করার জন্য প্রয়োজনীয় কার্যকরী চ্যালেঞ্জ সুযোগ এবং নীতিগত সুপারিশ চিহ্নিত করা, চক্ষু স্বাস্থ্যে জাতীয় লক্ষ্যমাত্রা এবং সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি সংস্থা, এনজিও এবং মূল অংশীদারদের মধ্যে অংশীদারিত্ব এবং সমন্বয় বৃদ্ধি করা এবং চক্ষু সেবার পরিধি বৃদ্ধি, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং উন্নত মানের চক্ষু সেবার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সুপারিশ করা।
এই বার্ষিক ফোরাম সকলের জন্য ন্যায়সঙ্গত এবং টেকসই চক্ষু সেবা প্রদানের জন্য অংশীদারদের সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্বাক্ত করেছে। হার্ট টু হার্ট ফাউন্ডেশন ২০২৭ সাল পর্যন্ত সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক, জনকেন্দ্রিক চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সক্ষমতা বৃদ্ধি, পরিষেবার মান উন্নয়ন এবং সরকারি অংশীদারদের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার