ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাহারি বিজ্ঞাপনে ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে দন্ত চিকিৎসালয়


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ৪:২৮

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহর ও উপজেলার বগার বাজার চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে  ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নামসর্বস্ব অসংখ্য দন্ত চিকিৎসালয় (ডেন্টাল কেয়ার)। কোনো প্রকার স্বীকৃত ডিগ্রি বা বৈধ লাইসেন্স ছাড়াই এসব চেম্বারে চিকিৎসার নামে চলছে প্রতারণা। ফলে সাধারণ রোগীরা একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে অপচিকিৎসার শিকার হয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, ত্রিশাল বাজারের মহিলা ডিগ্রী কলেজ রোডে গড়ে উঠেছে এসব তথাকথিত ডেন্টাল ক্লিনিক। আকর্ষণীয় সাইনবোর্ড ও বিজ্ঞাপনের আড়ালে এখানে চিকিৎসা দিচ্ছেন নামধারী কিছু ‘ডেন্টিস্ট’, যাদের অধিকাংশেরই বিডিএস  ডিগ্রি নেই। কেউ কেউ কেবল টেকনিশিয়ান বা সহকারীর কাজ শিখে নিজেই চেম্বার খুলে বসেছেন।
দাঁতের সাধারণ সমস্যা নিয়ে আসা রোগীরা এখানে এসে অপচিকিৎসার শিকার হচ্ছে। ভুক্তভোগী এক রোগী আরমান মিয়া জানান, "দাঁত তুলতে গিয়ে দীর্ঘমেয়াদী ইনফেকশনের শিকার হয়েছি। এখানে কোনো জীবাণুমুক্ত ব্যবস্থা নেই, অথচ তারা বড় বড় কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।"
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অনিবন্ধিত এসব ক্লিনিকে ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত  না করায় মরণব্যাধি রোগ ছড়ানোর তীব্র ঝুঁকি থাকে।
স্থানীয় সচেতন মহলের দাবি, স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকি না থাকায় এসব অবৈধ ক্লিনিক মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন। তারা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভুয়া চিকিৎসালয় বন্ধের জোর দাবি জানিয়েছেন। 
এ বিষয়ে উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম জিয়াউল বারী জানান,,বিডিএস চিকিৎসক ছাড়া কেউ দাঁতের চিকিৎসা করতে পারবেনা। প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Aminur / Aminur

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার