ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমার প্রথমদিনেই মুসল্লির ঢল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৪-১২-২০২৫ বিকাল ৭:০

ঢাকার এয়ারপোর্ট  আসিয়ান সিটিতে শুরু হয়েছে তিনদিনের সুন্নাতে ভরা ইজতেমা। ইজতেমার প্রথমদিনেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লির ঢল নেমেছে। চলছে ইমান ও আক্বিদা, আমল, আখলাকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা। 
কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে বুধবার ফজরের নামাজের মধ্যদিয়ে শুরু হয় ইজতেমা।
 সময়ের গুরুত্ব, উত্তম চরিত্র,সন্তানের সুশিক্ষা ও পরিবারের সংশোধন, গানের ভয়াবহতা ইত্যাদি বিষয়ে কুরআন-হাদিস দিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা সোহেল মাদানী আত্তারী, মাওলানা সোলায়মান মাদানী আত্তারী, জনাব মুহাম্মদ ইমরান আত্তারী, জনাব মুহাম্মদ নাঈমুল হায়দার কাদেরী প্রমুখ।
তিনদিনে দেশ বিদেশের  মুবাল্লিগে দাওয়াতে ইসলামী,সুন্নি স্কলার, আলেমে দ্বীন ইসলামের মৌলিক বিষয়, আকায়েদ, আমল ও আখলাক নিয়ে সারগর্ভ বয়ান করবেন। ইজতেমার প্রথম দিনে সারাদেশ থেকে মুসল্লিদের ঢল নামে। আয়োজকদের সামিয়ানা অতিক্রম করে বাহিরে অবস্থান নিচ্ছে  মুসল্লীরা, কেউ বা নিজ নিজ এলাকার ভিত্তিক পলিথিন ব্যবহার করে থাকার ব্যবস্থা করছেন।
২৬ ডিসেম্বর,শুক্রবার জুময়ার পর আখেরি মোনাজাতে মাধ্যমে শেষ হবে এই ইজতেমা।

Aminur / Aminur

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার