ইঞ্জিনিয়ার মো. হানিফ আহ্বায়ক, মোখলেছুর মোহিন মিশ্র সদস্য সচিব
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ঐতিহাসিক অভ্যর্থনায় প্রস্তুত বিএসপিপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)-এর উদ্যোগে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে গত ২২ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত বিএসপির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
গঠিত অভ্যর্থনা কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ হানিফকে আহ্বায়ক এবং কৃষিবিদ মোঃ মোখলেছুর মোহিন মিশ্রকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির মাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক ও সুশৃঙ্খল কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ হানিফ বলেন, “তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই উপলক্ষে পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে তাঁকে বরণ করে নিতে প্রস্তুত। আগামী ২৫ ডিসেম্বর আমরা একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও মর্যাদাপূর্ণ অভ্যর্থনার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা অতীতেও গুরুত্বপূর্ণ ছিল এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
বিএসপিপি নেতৃবৃন্দ জানান, অভ্যর্থনা কর্মসূচিকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা