ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দক্ষ জনশক্তি তৈরি করতে পারলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব - জসিম উদ্দিন সিআইপি


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ৪:৪৩
মনোহরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
শুক্রবার (২৬ডিসেম্বর)মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সি,আই,পি। এসময় তিনি বলেন - মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ২০২২ইং সালে  প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।২০২৪ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মনোহরগঞ্জ বাসীর পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করে আলোচনায় উঠে আসার পর থেকে নিয়মিত অসহায় ও নিপীড়িত মানুষকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।তিনি বলেন - গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে আধুনিক মনোহরগঞ্জ উপজেলা গড়তে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামএছাড়াও উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পথচলা। আগামীকাল ২৭ ডিসেম্বর শনিবার (১৭৫জন) কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন,কর্মহীন কয়েকজন পুরুষদের মাঝে অটো রিক্সা বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।মনোহরগঞ্জের বেকার যুবক-যুবতীদেরকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সকল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারী মাইন উদ্দিন সোহাগ, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজী,নির্বাহী সদস্য ফিরোজ আলম,  তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম,এড.আশিক এলাহী প্রমুখ।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ