ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আমি কোনো দলের নই—স্পষ্ট ঘোষণা জাহিদুল ইসলামের


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ৩:২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাবেক আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল ইসলাম তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা সম্পূর্ণভাবে অস্বীকার করে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং ভবিষ্যতেও রাজনীতিতে ফেরার কোনো পরিকল্পনা বা ইচ্ছা তাঁর নেই।
 
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের উদ্দেশে পাঠ করা এক লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
 
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, অতীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমান কমিটিতে তাঁর কোনো পদ বা সংশ্লিষ্টতা নেই। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী হিসেবে নিজ পেশাগত কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন বলেও জানান।
 
তিনি অভিযোগ করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে। এসব অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধ করতেই সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরছেন।
 
জাহিদুল ইসলাম আরও বলেন, “আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনাও আমার নেই।”
এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত