তারাগঞ্জে পৃথক অভিযানে ১ লাখ টাকা জরিমানা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ,উর্বর কৃষি জমি থেকে মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার প্রাক্কালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
এছাড়া ২৮ ডিসেম্বর বিকালে ২০২৫ খ্রি. তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা নদীর ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়।এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং কোনো সরঞ্জামও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে সতর্ক করা হয়।
সর্বমোট ৩টি অভিযান পরিচালিত হয়।এর মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ২টি অভিযান পরিচালনা করেন। একটি অভিযানে কাউকে না পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি এবং অপর অভিযানে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
প্রশাসন জানিয়েছে,অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা