ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কনকনে শীতে টুঙ্গিপাড়ায় মানবিক উদ্যোগ, রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৯-১২-২০২৫ দুপুর ৪:৪৭

সারা দেশে যখন শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে, কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত—তখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচণ্ড শীতের মধ্যেও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে শীতার্ত, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রায় ১০০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয় পাটগাতী স্ট্যান্ড, ঝনঝনিয়া বাজার, ডুমুরিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। এ সময় শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, ভ্যানচালক, দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা এ সহায়তা পেয়ে উপকৃত হন, যারা কনকনে শীতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিলেন।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় ইউএনও জহিরুল আলম বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত