ভূরুঙ্গামারীতে কৃষকদের ডিএপি সার পাচারের সময় আটক ২০ বস্তা সার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকার অনুমোদিত ডিএপি সার গোপনে পাচারের সময় ২০ বস্তা সারসহ একটি অটোরিকশা আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সোনাহাট ব্রিজপাড় এলাকায় সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে স্থানীয় জনতার সহায়তায় এ সার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিএডিসি অনুমোদিত সার ডিলার নিতাই চন্দ্র সাহা কৃষকদের মধ্যে সার বিতরণ না করে গোপনে সার পাচার করছিলেন। সন্দেহ হলে স্থানীয়রা অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সারসহ অটোরিকশা চালক মো. রুবেল মিয়াকে পুলিশে সোপর্দ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার জানান, ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটককৃত সার বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ