বাগেরহাটে দুর্যোগ সহনশীল কমিউনিটি গড়ে তুলতে সমন্বয় সভা অনুষ্ঠিত
উপকুলীয় জেলা বাগেরহাট ও খুলনায় ঘুর্নিঝড়, জলোচ্ছাস, বন্যা ও লবনাক্ততার কারনে শিশু, শিক্ষা ব্যবস্থা ও জীবিকা ক্ষতিগ্রস্থ প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে বাগেরহাটে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে সমন্বয় ও শিশু কেন্দ্রীক উদ্যোগ জোরদার করার লক্ষ্য নিয়ে বেসরকারী সংস্থা জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এ সভার আয়োজন করে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদরের দরিতালুক কোডেক সেন্টারের হলরুমে স্কুল শিক্ষক, স্কুল-কলেজের শিক্ষার্থী, সংবাদ কর্মী ও সিপিপিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ সাদেকুল ইসলাম। জাগো ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশনের লক্ষ-উদ্দেশ্য ও কর্মকাল এবং এলাকা বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন সিলড প্রজেক্টের কো-অর্ডিনেটর শামসুন্নাহার। সভায় অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন সংবাদকর্মী আজাদুল হক, আরিফুর রহমান, স্কুল শিক্ষিকা ফারজানা আফরীন, পিটিআই শিক্ষক মোঃ জিহাদুল ইসলাম শিক্ষিকা জিনাত আরা মোংলার সিপিপি সদস্য মোঃ রবিউল ইসলাম, আবু সাইদ বিপ্লব ও শিশু শিক্ষার্থী রুকাইয়া রহমান আবিহা প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ